শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

অভয়নগরে আওয়ামী নির্যাতনের শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নাহিদের পরিবার

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ইবিডেস্ক: যশোরের অভয়নগরের পল্লীতে একদল দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত একটি পরিবার ঘরছাড়া হয়ে বিচারের আশায় দারে দারে ঘুরছে।

অভয়নগর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২ নভেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলার ধূলগ্রামের মৃত আঃ আজিজ সরদারের ছেলে আঃ মান্নান সরদার (৬০), মান্নানের স্ত্রী নাসরিন বেগম (৫০) এবং ছেলে নাহিদুল সরদার (২৬)’র উপর একই এলাকার সহোদর ভাই মফিজ সরদার (৩৮), হাতেম সরদার (৪৫), হাতেম সরদারের ছেলে হাদি সরদার (২৩), মৃত লুৎফর সরদারের ছেলে মাসুদ (৩৮), মৃত মজিদ সরদারের ছেলে সালাম সরদার (৬৫) সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন জোরপূর্বক বাদীগণের বসতবাড়ীর একপাশে থাকা নবনির্মিত রান্নাঘর ভাংচুর করে।

বিবাদীরা বসত বাড়ির ভেতর দিয়ে রাস্তা হবে বলে জানায়। তখন প্রতিবাদ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বাদীসহ তার পরিবারকে এলোপাথাড়ি মারধর করা শুরু করে। এসময় বাদীর স্ত্রী ও দুই ছেলে এগিয়ে আসলে বিবাদীরা তাদের সবাইকে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি আঘাত করা সহ কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। বিবাদীরা বাদীর স্ত্রী’কে এলোপাথাড়ি মারধর করা সহ তার পরনের কাপড়-চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে । ঘটনাগুলো তার দুই ছেলে মোবাইলে ভিডিও করতে থাকলে ধুলগ্রাম মৈত্রী সমাজ কল্যান নামক একটি পরিত্যক্ত ক্লাবের কয়েকজন সদস্য কেড়ে নেয়।

এ সময় জীবন বাঁচানোর তাগিদে বাড়ী থেকে চলে গেলে বিবাদীরা বাদীর বড় ছেলের মোটর সাইকেলে ঝুলানো একটি কালো ব্যাগের মধ্যে থাকা কোম্পানীর নগদ ৫ লক্ষ টাকা সহ ব্যাগটি নিয়ে যায়।
বসতঘরে মধ্যে গচ্ছিত টাকা, স্বর্নালংকার ছাড়াও গোয়ালঘরে গরু, ছাগল, হাঁস মুরগী অরক্ষিত অবস্থায় ফেলে বাদীদের হুমকিতে প্রাণভয়ে আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
হামলার শিকার নাহিদুল সরদার বলেন, আমি খুলনা হাজী মোহাম্মদ মোহসীন কলেজের ছাত্র হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছিলাম।

সেই জন্য এলাকার কিছু লোকের আমার উপর ক্ষোভ ছিল। আমার পরিবারের উপর হামলা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাবুব হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি, স্থানীয় চেয়ারম্যানসহ উভয় পক্ষকে থানা কম্পাউন্ডে ডাকা হয়েছে, সেখানে সমাধান না হলে পরবর্তী আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category