রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

রোববার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার পার্শ্বে ও অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব চারা রোপণ করা হয়।শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া, সুন্দলী ও চলিশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি জায়গায় এই বৃক্ষরোপণ করার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৃত্যুঞ্জয় ঘোষ, উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী, ওয়ার্ড দলনেতা আমির আলী, আবু হাসানসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীরা।

অভয়নগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৃত্যুঞ্জয় ঘোষ জানান, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশনায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন স্থানে লিচু, তাল, জলপাই, জামরুল, মেহগনি ও নিমগাছের চারা রোপণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক জীব বৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category