শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে পোতপাড়া পাইকপাড়া ভূগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এলাকার সাধারন মানুষের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। এ সময় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন (বিকেএফ)’র বাস্তবায়নে ক্রীড়া প্রতিযোগীতার সার্বিক সহযোগিতা করেন ঢাকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃপক্ষ। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পোতপাড়া পাইকপাড়া ভূগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান।

পোতপাড়া পাইকপাড়া ভূগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার দাস’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল ৫ বার নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এর পিতা শেখ হাসেম আলী, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশিক্ষণ ও ফোকাল পারসন এস. এম. ফারুক হোসেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের উপজেলা প্রোগ্রাম কোর্ডিনেটর এ বি এম আহসান উল্লাহ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের উপজেলা সহকারী প্রোগ্রাম কোর্ডিনেটর শেখ আসফিক শাহরিয়ার মুকুল, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের স্বাস্থ্য কর্মকর্তা রসময় দাশ, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি আয়ুব আলী, সাবেক ক্রীড়া শিক্ষক মুন্সি আবুল হাসান, সমাজসেবক শেখ মুজিবর রহমান সহ প্রমূখ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশ গ্রহন করেন। তাদের বিভিন্ন আধুনিক গানের নৃত্য পরিবেশন দেখে এলাকার মানুষ মুগ্ধ হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৫৫টি ইভেন্ট এ ১শ’ ৮৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছেন। প্রতিটি বিজয়ী অংশ গ্রহন কারীর জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পুরষ্কার। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ৩ জন শ্রেষ্ঠ প্রবীণকে, ৬ জন শ্রেষ্ঠ যুবক-যুবতী ও ৩ জন শ্রেষ্ঠ সন্তান’র হাতে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দেন অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category