শিরোনাম :
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার -১ ইউনিয়নবাসীকে বেকারত্ব থেকে বের করে আনার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: রায়হান কবির মিল্টন  বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা আজহারুল ইসলাম আরমান ঢালীর ‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

আগামীকাল রংপুরে আসছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা.শফিকুর রহমান

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার রংপুর সফরে আসছেন। তার এ সফরকে কেন্দ্র করে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকালে তিনি দলীয় বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, মতবিনিময় সভা, সম্মেলন এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। গত ১৩ মে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর-দিনাজপুর অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে।

 

জামাতের দলীয় সূত্র থেকে জানায়, শুক্রবার সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা ও থানা আমির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এতে রংপুর ও দিনাজপুর অঞ্চলের বিভিন্ন উপজেলা, থানা ও সাংগঠনিক ইউনিটের দায়িত্বশীল নেতারা অংশ নেবেন।

 

সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক বাস্তবতা নিয়েও মতবিনিময় করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

সম্মেলন শেষে জামায়াত আমির রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগরী আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

 

দুপুরে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এবং রংপুর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হবেন। বৈঠকে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ, ছাত্ররাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সফরের দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

 

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র, সুশাসন, শিক্ষা, অর্থনীতি এবং জনসম্পৃক্ত রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে পারেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 

এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং আমন্ত্রিত স্থানীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ।

 

জামায়াত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলীয় আমিরের রংপুর সফরকে ঘিরে সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category