শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আলী মোহাম্মদ, মৌউলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মিরা দাশ বলেন, শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকায় তার পরিবারের দীর্ঘদিনের ভিটেমাটি কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তার শ্বশুর রাম তারুয়া রুহী দাস ২০০১ সালে ১৩ শতক জমি ক্রয় করেন, যা পরবর্তী সময়ে ওয়ারিশসূত্রে উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়।

তিনি অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ২৩ জানুয়ারি গভীর রাতে প্রতিপক্ষ বেআইনিভাবে তাদের জমিতে স্থাপনা নির্মাণ করে। অথচ ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার সহকারী জজ আদালত শ্রীমঙ্গল এ জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমির ভোগদখল করলেও প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ন্যায়ের আশায় থাকতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, তারা আইন অনুযায়ী তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করলেও প্রতিপক্ষের প্রভাবের কারণে সুবিচার পেতে হিমশিম খাচ্ছেন। প্রশাসনের কাছে তাদের আবেদন, অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তাদের বসতভিটা সুরক্ষিত থাকে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, “আপনারাই সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমেই আমরা ন্যায়বিচার পাওয়ার আশায় আছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, যাতে সত্য প্রকাশ পায় এবং আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category