মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ :
১৩ জানুয়ারি মঙ্গলবার রূপসার মোছাব্বারপুর তালিমের মহিলাদের সাথে কথা বলেন। সকাল ১১টায় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিকাল ৪টা ৩০ তেরখাদার আজোগড়া ইউনিয়নের আনন্দ বাজার শ্রীপুর মধ্যে পাড়া মন্দিরে সনাতনী ভাই বোনেদের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা ও আলোচনা সভা,প্রধান অতিথি ছিলেন, আজিজুল বারী হেলাল বলেন প্রিয় আনন্দ বাজার শ্রীপুর এর মানুষ আপনারা কেমন আছেন, সারাদেশের ন্যায় আপনাদের প্রার্থনা সেই নেত্রীর জন্য যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেন,যিনি প্রথম বিধবা ভাতা চালূ করেন,যিনি প্রথম নারী ও শিশু মন্ত্রালয় চালূ করেন,সি নেত্রী যাকে কিছু মানুষ অপমান করার চেষ্টা করেছিলেন কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ সেই নেত্রীকে যে সন্মান দিয়েছেন তা আপনারা দেখেছেন,আপনারাও বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন,আমি আপনাদের কাছে বলছি আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন,আপনারা দেখেছেন গত ১৭ বছর যা হয়েছে বিএনপি তা তীব্র নিন্দা জানিয়েছে,আমরাও নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প বদ্ধ,আমরা হিংসা ঘৃনা পরিহার করবো,আপনারা যে দলের হোন না কেনো আমরা সবাই তেরখাদা বাসী এটাই আমাদের পরিচয় আমরা আমাদের নিজেদের ঐক্যবদ্ধ রাখবো,আমরা সকল দল বিএনপি, জামাত,আওয়ামী লীগ,জাতীয় পার্টি এনসিপি,চরমোনাই একসাথে এক সমাজে বসবাস করছি,আমাদের সাথে মতের পার্থক্য থাকবে কিন্তু আমরা দেশের এবং এলাকার প্রোয়জনে সকলে এক থাকবো,আপনাদের হয়তো মনে আছে ৮৬ সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন হটাও এরশাদ বাচাও দেশ খালেদা জিয়ার নির্দেশ,
আজিজুল বারী হেলাল আরো বলেন,আগামী ২৩ জানুয়ারি শুক্রবার আমি রূপসা উপজেলা থেকে জনতার মুখোমুখি হতে যাচ্ছি, আপনাদের মুখোমুখি ও হবো খুব শীগ্রই, আপনারা সেখানে প্রশ্ন করার সুযোগ পাবেন নির্ভয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য প্রার্থনা করি আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্লা খায়রুল ইসলাম,শেখ আব্দুর রশিদ,আনিসুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী,বুলু চৌধুরী,হাবিবুর রহমান হাবিব,মোল্লা মাহাবুবুর রহমান,সরদার মান্নান,সাজ্জাদ হোসেন নান্টা,মিলটন মুন্সি,জেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ,মহিলা দলের সভানেত্রী সেতারা সুলতানা,লিটন মোল্লা,রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,মো: রয়েল,মোল্লা হুমায়ুন কবির,সোহাগ মুন্সি,রাজু চৌধুরী,রেহেনা ইসলাম,খালেদা পারভিন সিনথিয়া,কহিনুর বেগম,ফাতেম বেগম,বীথী,রুপালি প্রমুখ।