শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‎আবু সাঈদের বাবার শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

রিয়াদ ইসলাম,‎রংপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেনের (৬৫) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের কঠোর প্রচেষ্টা ও উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

‎বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়েছে, গত ১৭ ডিসেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মকবুল হোসেনকে (৬৫) ঢাকা সিএমএইচের সিসিসি থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরিত করা হয়।

‎এর আগে গত ৬ ডিসেম্বর সকালে শহীদ আবু সাঈদের বাবাকে জ্বর ও পেটের পীড়া নিয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১০ ডিসেম্বর ঢাকায় নিয়ে আসা হয়।

‎পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে অ্যাকিউট ভাইরাল মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ পাওয়া যায়।
‎এছাড়াও, তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। নির্দিষ্ট ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু হলে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। চিকিৎসকরা আশাবাদী, তিনি শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category