রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

আলফাডাঙ্গায় ২ হাজার ৮০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

ফরিদপুর প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২ হাজার ৮০ পিচ ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো আলফাডাঙ্গা পৌরসভা শাহাদাত হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৪৩), আরাজি রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল (৩৭) ও কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫)। শনিবার ৩ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর এর একটি টিম পৌর সষানঘাট এলাকায় ইয়াবা ক্রয় করবে বলে মাহাবুল ও এনামুলের সাথে দরদাম ঠিক করে লোকাল বাসস্টান্ড এলাকায় ইয়াবা বিক্রির সময় ১৯শত পিচ ইয়াবাসহ আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কমারগ্রাম থেকে লিমন খান কে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১শত ৮০ পিচ ইয়াবা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই রাসেল কবির জানান, দীর্ঘদিন যাবত আলফাডাঙ্গায় বড় একটিচক্র মাদক বেচাকেনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা আজ অভিযান পরিচালনা করে ২হাজার ৮০ পিচ ইয়াবা উদ্ধারসহ তিন জনকে আটক করতে সক্ষম হয়েছি।
আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category