শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আলোচিত সেই বিএনপি নেতা বহিষ্কার

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে বহিষ্কার করেন।

সোমবার (২০ জানুয়ারি) রাতে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, রবিবার (১৯ জানুয়ারি) কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। একইদিন ভোরে তার বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় লিয়াকত আলীর ছেলে ও স্ত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল লেনদেনের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

লিয়াকত আলী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category