শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জকিগঞ্জ, সিলেট: আলহামদুলিল্লাহ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিল সকলের ভালোবাসা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ জানুয়ারি, বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার বাদ ফজর শেষ হয়েছে।

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী এর যিকর, নসিহত ও তা’লিম তারবিয়তে আগত মেহমানরা অশ্রু ঝরিয়ে সিক্ত করেছে বালাই হাওর। শ্রদ্ধাভরে স্মরণ ও সাওয়াব রেসানির মাধ্যমে দরজা বুলন্দি কামনা করেছে তাদের প্রিয় রাহবার ও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী (র.) কে।

ঈসালে সাওয়াব মাহফিল সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, মুরিদান-মুহিব্বীন, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সকল বিভাগ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, মেডিকেল টিম, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস,পরিবহন মালিক-শ্রমিকবৃন্দ, ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীসহ সকলের প্রতি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর পরিবার ও মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষভাবে শোকরিয়া জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক বাহিনীর যারা অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে যানবাহন পার্কিংয়ে সহযোগিতা করে রাস্তাঘাট সচল রেখেছেন। বিশাল এ জনসমাবেশের কারণে যান চলাচল ও যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন। – মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলী ব্যবস্থাপক।ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category