শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইস্টার্ন জুট মিলের চাকুরীর নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও

Reporter Name / ২৫৩ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি: চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করেছে বিজেএমসি’র আওতাধীন খানজাহান আলী থানার আটরা শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মিলের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঘেরাও কর্মসূচিতে বক্তৃতা করেন অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক সরদার শাহীন গনিসহ শ্রমিক নেতৃবৃন্দ।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন সরকার একযোগে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে দেয়। ফলে কর্মহীন হন ৭০ হাজার শ্রমিক।

শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধ পাটকল চালুর চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে’ আয়োজিত এই কর্মসূচিতে ‍বক্তারা বলেন, ‘যে লোকসানের অজুহাত দেখিয়ে সরকার পাটকল বন্ধ ঘোষণা করেছে, তার পেছনে শ্রমিকরা কোনোভাবেই দায়ী নয়। সরকারের ভুল নীতি, অব্যবস্থাপনা ও বিজেএমসির দুর্নীতির কারণে পাটকলে লোকসান হয়েছে। অথচ সেই বিজেএমসি বহাল রেখে প্রতারণার আশ্রয় নিয়ে শ্রমিকদের পাটকল থেকে বের করে দেওয়া হয়।
ইউটিউব লিংক দেখুন  https://www.youtube.com/@ebnews24

অবস্থান কর্মসূচির পালন শেষে প্রকল্প প্রধানের কাছে ইস্টার্ন জুট মিলে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category