মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক///চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘৪ নং উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ছাত্রনেতা মাহবুবুর রহমান বাবুকে সভাপতি করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত ৭ জুলাই, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াসের সুপারিশের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎসাহী সদস্য মাহবুবুর রহমান বাবু। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রতিনিধি দীনেশ চন্দ্র সূত্রধর এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সফিউল আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. জামাল খান (ইউপি সদস্য), মোহাম্মদ এমরান হোসেন (মাদ্রাসা প্রতিনিধি), শ্রীমতি রত্না রানী সূত্রধর (বিদ্যুৎসাহী সদস্য), শ্রী সুমন চন্দ্র সরকার (অভিভাবক সদস্য), মহসিন বকাউল (অভিভাবক সদস্য), কোহিনূর আক্তার (অভিভাবক সদস্য), রুমা আক্তার (অভিভাবক সদস্য), আল আমিন (জমিদাতা সদস্য) এবং ঝুমা আক্তার (সহকারী শিক্ষক প্রতিনিধি)।
নতুন কমিটির সভাপতি মাহবুবুর রহমান বাবু তার প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়টি আগামী দিনে শিক্ষার গুণগত মান অর্জনে আরও এগিয়ে যাবে।