রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সহসভাপতি ইসমাইল হোসেনের ব্রেন টিউমার, শুক্রবার অস্ত্রোপচার

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া

দিঘলিয়া, খুলনা

সংবাদ বিজ্ঞপ্তি

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সহসভাপতি ইসমাইল হোসেনের ব্রেন টিউমার, শুক্রবার অস্ত্রোপচার

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সহসভাপতি ইসমাইল হোসেনের ব্রেন টিউমার ধরা পড়েছে। আগামী শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে ঢাকার অরোরা স্পেশালাইজড হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তাঁর অসুস্থতার খবরে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাংবাদিকসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ইসমাইল হোসেনের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন—এই কামনা করা হচ্ছে।

সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category