শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

এবার নিজ দেশেই জনগনের প্রতিরোধের মুখে ভারতের মিডিয়া কর্মী ও রাজনৈতিক নেতা

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ইবিডেস্ক: রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষের জেরে হামলার শিকার হন আইনজীবী আলিফ। ছবি :সংগৃহীত 

এবার নিজ দেশেই প্রতিরোধের মুখে ভারতের মিডিয়া ও কিছু রাজনৈতিক নেতার বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড। বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতার লাগামহীন বক্তব্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন ভারতীয়রাই। এদিকে, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামে আদালতে হাজিরাকে কেন্দ্র করে আইনজীবী হত্যার প্রধান আসামী চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম আদালতের পাশে রঙ্গম কনভেনশন হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে ২৬ নভেম্বর হত্যা করা হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের ধারণ করা ভিডিও বিশ্লেষণে দুজনের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী- কমলা টিশার্ট ও সিলভার হেলমেট পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো যুবকের নাম চন্দন। আর নীল রঙের টিশার্ট ও লাল হেলমেট পরে হত্যাকাণ্ডে অংশ নেয়া যুবক বুনজা মেথর।

ঐ দুজনসহ মামলায় আসামি ৩১ জন। বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের মূল আসামি চন্দনকে। আইনজীবী আলিফ হত্যায় অংশ নেয়া বেশিরভাগ আসামি পাশের সেবক কলোনি বা সুইপার কলোনির বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার।অন্যদিকে, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতিতে ইসকনের মন্দিরগুলোতে জোরদার করা হয় নিরাপত্তা। এমন পরিস্থিতিতে ভারতের কিছু মিডিয়ায় বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে ভুল তথ্য প্রচার করা হয়। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য পরিস্থিতি ঘোলাটে করে তোলে।

পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়। উগ্রবাদীদের হামলা-ভাংচুরের শিকার হয় আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশন। এ অবস্থায় নিজ দেশেই প্রতিবাদের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেন তৃণমূল কগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়ে কলকাতার চিকিৎসকদেরও তোপের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। এসব নিয়ে ভারতের সাধারণ নাগরিকদের মধ্যেও সংশয় দেখা দিয়েছে। অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, তাদের সাথে কথা বলে সঠিক তথ্য জানার ফলে তারাও ক্ষোভ প্রকাশ করছেন মিডিয়ার সামনে।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া খবর, ও ভিন্ন ঘটনাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো, আগস্টেই মিথ্যা প্রমাণিত হয়েছে এমন ভিডিও এখনো প্রচার করছে ভারতের কিছু মিডিয়া। আর সেগুলো ফেসবুকে পোস্ট ও শেয়ার করছেন বাংলাদেশের অনেকে। সেই ফেসবুক পেইজ ও গ্রুপ পর্যবেক্ষণে দেখা যায়, অপপ্রচার চালানো বেশিরভাগই বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সমর্থক। অনেকেই আওয়ামী লীগের বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনে পদধারী নেতাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category