শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কয়রায় ভোটের হাওয়া চাঁদ আলী বাজারে গণসংযোগ ও পথ সভায় করেন মনিরুল হাসান বাপ্পী

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনা কে বাংলাদেশের কুয়েত বলা হয় কয়রা উপজেলার জন্য, এই অঞ্চলের হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি মাছ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। কিন্তু মৎস্যখাত কে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধ্বংস করে দিয়ে গেছে। তারপরও ভাঙ্গন কবলিত কয়রার মানুষ চিংড়ি মাছ চাষ করছে। এই অঞ্চলের জনসাধারণের আতঙ্ক নদী ভাঙ্গন, যা রোধ করতে কেউই কাজ করেনি।

আমি কথা দিচ্ছি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিলে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে আমি আপনাদের মনিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নিতে পারবো।কয়রার বাগালী বাজারে গণসংযোগ ও পথসভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।তিনি আরও বলেন, দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা এই দক্ষিনাঞ্চলের জনসাধারণদের যথাযথ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবো।

বাগালী ইউনিয়নের আহবায়ক আব্দুর রহিম সানা সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রফিকুল মিস্ত্রী’র সঞ্চালনায় ৮ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৭টায় বাগালী ইউনিয়নের চাঁদআলী বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রফিকুল গাজী, আব্দুল গফফার, মো: সাইফুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফা, আব্দুল লতিফ, মোস্তফা গাজী, জিএম গোলাম মোস্তফা, এস এম রহিম গাজী, আবুল হোসেন, সাব্বির আলম বাবু, পীর আলী, রবিউল ইসলাম, আব্দুস সোবহান গাজী, নজরুল গাজী, ফরিদুল ইসলাম, পলাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category