শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে রংপুরের কাউনিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক খাদেমুল আরিফ পলাশ।  ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও প্রচার কার্যক্রম শুরু করেছেন তিনি।নির্বাচনী প্রচারণায় খাদেমুল আরিফ পলাশ বলেন,

কাউনিয়া একটি সম্ভাবনাময় উপজেলা। কৃষি, শিক্ষা ও মানবসম্পদ সব দিক থেকেই আমরা এগিয়ে। কিন্তু সুশাসনের ঘাটতি, নদীভাঙন, বেকারত্ব ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হলে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। তিনি আরও বলেন, ভাইস চেয়ারম্যান পদ শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জনগণের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের পক্ষেই কাজ করতে চাই।

‎তিস্তা নদীঘেঁষা এই উপজেলায় দীর্ঘদিন ধরে নদীভাঙন একটি বড় সমস্যা। তিস্তা নদী ভাঙনে ইতোমধ্যে উপজেলার বেশ কিছু এলাকা বিলীন হয়েছে। এ বিষয়ে পলাশ বলেন, তিস্তা শুধু আমাদের নদী নয়, এটি আমাদের জীবন ও অর্থনীতির অংশ। স্থায়ী বাঁধ নির্মাণ, নদী ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমি উপজেলা পরিষদ থেকে জোরালো ভূমিকা রাখবো। কাউনিয়া কৃষিনির্ভর উপজেলা। ধান, কলা,গম ভুট্টা ইত্যাদি  ও সবজি উৎপাদনে সমৃদ্ধ এই অঞ্চলের কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে তিনি অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করবো। শিক্ষার হার প্রায় ৮০ শতাংশ উল্লেখ করে তিনি বলেন,‎শিক্ষিত যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাউনিয়ায় এবার নির্বাচন হবে উন্নয়ন ও সুশাসন ইস্যুকেন্দ্রিক। গণঅধিকার পরিষদ তরুণ নেতৃত্ব সামনে এনে ভোটারদের কাছে ভিন্নধর্মী বার্তা দেওয়ার চেষ্টা করছে। খাদেমুল আরিফ পলাশের মাঠপর্যায়ের সক্রিয়তা ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। গতকাল ইফতার মাহফিলে তিনি বলেন,দল-মত নির্বিশেষে কাউনিয়ার প্রতিটি ইউনিয়ন সারাই, হারাগাছ, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ও টেপামধুপুর সমানভাবে উন্নয়ন পাবে। কাউনিয়াকে একটি আধুনিক, নিরাপদ ও কর্মসংস্থানমুখী উপজেলায় রূপান্তরই হবে আমার অঙ্গীকার। আমি প্রতিশ্রুতির ফুলঝুরি দিতে আসিনি আমি জবাবদিহিমূলক ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে চাই। আপনাদের ভোট ও সমর্থন পেলে কাউনিয়ার উন্নয়ন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবো। আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন ও দোয়া চান।

রিয়াদ ইসলাম/দৈনিক ইবিনিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category