শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুড়িগ্রামের রাজিবপুরে আকিদুল হত্যার আসামি শনাক্ত ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটো রিক্সা চালক আকিদুল হত্যার আসামি সনাক্ত ও গ্রেফতারের দাবিতে উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় রাজিবপুর উপজেলা চত্বরে  রাজিবপুর রাষ্ট্র সষ্কার আন্দোলনের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মাহমুদের সঞ্চালনায় বক্তব্যে
নিহত আকিদুল ইসলামের মা ভানু বেগম (৪৭) বলেন অটো রিক্সা চালিয়ে আমাদের  সংসার চলত। হঠাৎ একদিন আমার ছেলে বাড়ি ফেরেনি। পরে নদী থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। অটোরিকশাও ফিরে পাইনি। কেন আমার ছেলেটাকে হত্যা করা হলো, কি অপরাধ করেছিল আমার ছেলে। এক মাস হয়ে গেল আমার ছেলে হত্যার কোন আসামিকে গ্রেফতার করা হয়নি। আমরা গরিব বলে কি ছেলে হত্যার বিচার পাব না? গ্রেফতার এবং আসামিদের সনাক্তর দাবিতে কান্নার জড়িত কন্ঠে ভানু বেগম বলেন ২০ দিনের মধ্যে আমার ছেলে হত্যাকারীদের গ্রেফতার ও সনাক্ত করার
জোর দাবি জানান।

আকিদুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুন (২৩) বলেন এক মাস হয়ে গেল আমার স্বামীর হত্যার কোন বিচার পাইনি। কোন আসামিও গ্রেফতার হয়নি। পুলিশে মামলার কোন অগ্রগতি আমাদের জানায়নি। গরিব বলে কি আমরা বিচার পাব না। দয়া করে আমার স্বামীর হত্যাকারীদের শনাক্ত করুন।

এ সময় আরো বক্তব্য রাখেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সদস্য সচিব সুজন মাহমুদ, রাজিবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম মুক্তির ডাক আহবায়ক বিদ্যুৎ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category