শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুড়িগ্রামে ফিল্মি কায়দায় প্রকাশ্যে বসতবাড়ী ভাংচুর মালামাল লুটপাট ও সংঘর্ষে আহত-৩

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মোঃ রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী ইউনিয়নের কামদেব এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের বসতবাড়ী ভাংচুর, মালামাল লুটপাট ও ঐ পরিবারের ৩জনকে গুরুতর রক্তাক্ত আহত করেছে সন্ত্রাসী কায়দায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন সহ ভাড়াটে গুন্ডা বাহিনী বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগসূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী ইউনিয়নের কামদেব এলাকায় মৃত দবির উদ্দিনের পুত্র সফিকুল ইসলাম (৫৮) এর সহিত দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলে আসলেও আদালতের রায়ের প্রেক্ষিতে সফিকুল ইসলাম ডিক্রী প্রাপ্ত জমিতে বসতবাড়ী করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে সম্পূর্ণ গাঁয়ের জোরে এক দল ভাড়াটিয়া গুন্ডাবাহিনীর সহায়তায় দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিবাদী পক্ষের লোকজন গত ২০ জুলাই’২০২৪ইং শনিবার দুপুরে প্রকাশ্য দিবালকে সফিকুল ইসলামের বসতবাড়ীতে হামলা চালায়। এসময় সন্ত্রাসী হামলায় আহত হন- মৃত দবির উদ্দিনের পুত্র সফিকুল ইসলাম (৫৮), সফিকুল ইসলামের পুত্র আনিছুর রহমান (২৮) ও সফিকুলের স্ত্রী মোছাঃ আকিমা বেগম (৪৮)। আসামীরা অসহায় পরিবারের লোকজনকে বেধম মারপিট করে রক্তাক্ত জখম করার পর আসামীরা বসতবাড়ীর ঘরের ভিতরে থাকা স্টিলের ট্রাংকে রক্ষিত নগদ ৪ লক্ষ টাকা ট্রাংক ভেঙ্গে লুট করে নেয়, ঘরে থাকা খাবারের জন্য ৩ ড্রাম চাউল লুট করে, ঘরের আসবাবপত্র, হাড়িপাতিল, শোকেস, আলনা, খাট, চেয়ার, টেবিল সহ ঘরের টিনের বেড়া ভাংচুর করে। চরম অমানবিক বর্বর হামলায় পরিবারটি অসহায় বিপর্যস্ত হয়ে পড়লেও প্রতিবেশী লোকজন সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেনি। এই বর্বর হামলায় নেতৃত্বদানকারী আসামীরা হলেন- বুড়াবুড়ী ইউনিয়নের কামদেব এলাকার প্রতিবেশী মৃত জয়বর আলীর পুত্র এনামুল হক (৩১), ইসমাইল হোসেন (২৭), মৃত জযবর আলীর স্ত্রী মোছাঃ জাহিনুর বেওয়া (৪৬), মৃত বাতাল শেখ এর পুত্র হযরত আলী (৬১), ফুলবাবুর পুত্র বিপ্লব মিয়া (২২), হযরত আলীর পুত্র লাদেন মিয়া (২০), হযরত আলীর স্ত্রী রওশনা বেগম (৫০), আব্দুর পুত্র একরামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category