শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন –
কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬ টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০ টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ জনকে। পরে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী জানান, স্বৈরচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, এক ছাত্র একজনের নামে এবং ৩০ জনকে অজ্ঞাত আসামিরা করে নাশকতা আইনে মামলা করেছে। মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category