শিরোনাম:
নারীর মর্যাদা রক্ষার ” অঙ্গীকার যাত্রার সমাপনী সমাবেশ- উপস্থিত অভয়ার মা ও বাবা  তৃনমূল কংগ্রেসের সাড়ে ১৪ বছরের ‘উন্নয়নের পাঁচালি’ পেশ করে ভোট যুদ্ধে দামামা বিধায়ক বিশ্বনাথ দাস সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান এ.টি.এম আজহারুল ইসলামের ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার পর যুবদল নেতার মৃত্যু

Reporter Name / ১৩৯ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ শাহ্ আলম শফি

কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেয়ার পর হাসপাতালে যুবদল নেতার মৃত্যু হয়েছে। ওই যুবদল নেতার নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন।
ওই যুবদল নেতার ভাই আবুল কালাম আজাদ টিপু সাংবাদিকদের জানান, আমার বাবা গত ৪দিন আগে মারা গেছে। শুক্রবার ছিল কোলখানি। আমরা শোকাহত। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর ৩টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি আমাদের বাড়ি আসে। এ সময় পোষাক ও সিভিলে থাকা কয়েকজন তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে রুমে তল্লাশি করে। আমার ভাইয়ের কাছে অস্ত্র নেই আমরা বার বার তা বলার পরও তারা আমার ভাইকে ধরে নিয়ে যায়। সকাল থেকে আমরা থানায় ভাইয়ের খোজ নিয়েও পাইনি। তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কোতয়ালী মডেল থানার এস আই মোরশেদ মোবাইল ফোনে আমাদের জানায় শহরতলীর গোমতী পাড়ের গোমতী বিলাশ নামক স্থান থেকে আমার ভাইকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছে। আমরা হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। তার শরীরের আঘাতের চিহ্ন ছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এস আই মোরশেদ বলেন , গোমতী পাড়ের ঝাকুনি পাড়ার গোমতী বিলাসে গিয়ে যখন তৌহিদকে গাড়িতে উঠাই তখনো তার প্রাণ ছিল। কিন্তু কুমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।৷ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আমাদের ( পুলিশ) নিকট হস্তান্তর করার সময় সে অসুস্থবোধ করায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ না পেলেও পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।৷ এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, যুবদল নেতা তৌহিদ তাদের দলের একজন সৎ ও নিবেদিত নেতা ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করতেন। তার ২ মেয়ে কোরআনের হাফেজ। সে অস্ত্রধারী হলে আইনগত ব্যবস্থা নেয়া যেত। তার মৃত্যুর বিষয়টি তদন্তের দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category