শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুষ্টিয়ায় কুমারখালীতে এক কলেজছাত্রীর আত্মহত্যা

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাছরিন একই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের বড়চাচা আজিবার রহমান জানান, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাই তার বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় বাবা তার সাথে রাগারাগি করেছিল। সেই অভিমানে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে নাছরিন। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকলেও মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জানান, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজী হননি নিহত কলেজছাত্রীর বাবা ও মা।এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান শেখ জানান, খবর পেয়ে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বাবার ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category