শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুষ্টিয়ায় ঝাউদিয়া থানার দাবিতে  মহাসড়ক অবরোধ আলোচনার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়া-খুলনা আঞ্চলিক
মহাসড়কের বৃত্তিপাড়ায় সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। পরবর্তীতে আলোচনার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় সড়কে টায়ার জালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করেন জনসাধারণ।

এ সময় উপস্থিত জনতা দ্রুত থানা উদ্বোধনের দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে চলা কুষ্টিয়া-খুলনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ উপস্থিত হয়ে ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান ঝাউদিয়াা থানা বাস্তবায়ন কমিটির নেতারা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় কুষ্টিয়া-খুলনা জাতীয় মহাসড়কে।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, পুলিশ সুপার ১০ তারিখে মিটিংয়ে ডেকেছেন থানা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনার জন্য। তারা থানা স্থাপনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এরই পেক্ষিতে আমরা আগামী ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি স্থগিত করলাম।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। আমরা ঘটনাস্থলে এসে থানা বাস্তবায়ন কমিটির নেতাদের সাথে কথা বলে আগামী ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category