শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুষ্টিয়ায় ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে পুলিশের এসআই সহ নিহত ২

Reporter Name / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআই শহিদুল ইসলাম (৫০) ও মসজিদের ইমাম মনির হোসেন (২২) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। গত ২৫ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আলাউদ্দিন নগরের কালুর মোড়ের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান পুলিশের এসআই ও মসজিদের ইমাম। নিহত এস আই শহিদুল ইসলাম মাগুড়া জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। এছাড়া মনির হোসেন কুমারখালী পৌরসভার ঝাউতলা মধ্যেপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবঃ তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থী। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমারখালী অভিমুখী মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মাহেন্দ্র গাড়ির চালকসহ ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিকেলে এস আই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অন্যান্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছেন, চালক পালিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category