শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুষ্টিয়ায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।বুধবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত চলে এই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মোড় থেকে ছাত্র জনতার একটি মিছিল নিয়ে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত হানিফের পরিত্যক্ত তিনতলা বাড়িটিতে ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে হানিফের বাড়ির প্রধান ফটক ও প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রায় একঘণ্টা ধরে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে হাউজিং কদম তলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের বাড়িতে ভাঙচুর চালায়। সেখানে বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়া হয়।অপর একটি গ্রুপ পূর্ব মজমপুর এলাকার সকাল-সন্ধ্যার গলিতে অবস্থিত কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু তৈয়ব বাদশার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, চোর-চোর আওয়ামী লীগ চোর। এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীর ভাংচুর চালান হয়েছে।এছাড়াও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের অফিস ভাংচুর করেছে ছাত্র-জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category