শিরোনাম:
‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আল এমরান সুজন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুষ্টিয়ার খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার-০২

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধারের ঘটনায় ০২জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারী) এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় :
খোকসা মডেল টাউনে লাশ উদ্ধারের ৪৮ ঘন্টার মাথায় ২ আসামী ও ভ্যান উদ্ধার*
খোকসা থানাধীন সিংঘরিয়া গ্রামের আজাদ মোল্লা (৪৫), পিতা- মোঃ বক্কার মোল্লা একজন ভ্যান চালক। গত ২৯-০১-২০২৫ তারিখ রাত্র ২০.০০ ঘটিকার সময় ভ্যান চালানোর জন্য বিলজানী এলাকায় উদ্দেশ্যে বাহির হয়। পরের দিন সকালে বাড়ীতে না যাওয়ায় তার আত্নীয় স্বজন খোঁজা খুজি করিতে থাকে। খোঁজা খুজির একপর্যায়ে আজাদ মোল্লাকে না পাওয়ায় তার মাতা সালেহা খাতুন গত ০১-০২-২০২৫ তারিখ একটি নিখোঁজ জিডি করেন। যাহার জিডি নং-৩৭, তারিখ-০১-০২-২০২৫ খ্রি.। পরবর্তীতে ০২-০২-২০২৫ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় খোকসা থানাধীন হেলালপুর গ্রামস্থ খোকসা মডেল টাউন আবাসিক প্লটের উত্তর কোণে মুখমন্ডল, মাথা জ্যাকেট দিয়ে মোড়ানো বালু দিয়ে চাপা অবস্থায় ভিকটিম আজাদ মোল্লার লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার সংক্রান্তে ভিকটিম আজাদ মোল্লার মাতা ছালেহা খাতুন বাদী হয়ে অজ্ঞাতানামা আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। খোকসা.থানার মামলা নং-২, তারিখ- ২ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

মামলাটি তদন্তকালে, তথ্য প্রযুক্তির ও ঘটনার পারিপার্শ্বকতায় ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত ০২ (দুই) জন আসামী গ্রেফতার ও ভিকটিম এর ব্যবহৃত ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন* ১। মো: সোহাগ হোসেন (২৪), পিতা-মো: ইন্তাজ হোসেন, ২। মো: সাগর হোসেন (২৫), পিতা- মো: হাসান শেখ, উভয় সাং-হেলালপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া। আসামী মোঃ সোহাগ হোসেন কে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন নিভাইনাথপুর (মাছপাড়া সংলগ্ন) থেকে গ্রেফতার করা হয় এবং আসামী মোঃ সাগর হোসেন কে খোকসা থানাধীন মোড়াগাছা তিনরাস্তার মোড় হতে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ সোহাগ হোসেন কে মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে এবং তার স্বীকারোক্তি ও দেখানো মতে ভিকটিম আজাদ মোল্লার ভ্যানটি কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রাজনগর বাজার এলাকা হতে উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category