শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কেএমপি’তে ৫৮ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: আজ ২ জুলাই সকাল সারে ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে সদ্য প্রশিক্ষণ সমাপ্তকারী ৫৮ তম ব্যাচ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়। কেএমপি, খুলনায় যোগদান করা ২৭৩ জন পুলিশ সদস্য কোর্সে অংশগ্রহণ করে। পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশ্যে বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করেছেন, সেই বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি আশা করবো আপনাদের হাত ধরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। আপনারা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নিরাপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করবেন। ডিউটিকালে সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করবেন। ডিউটিস্থলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেককে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। মনে রাখবেন পুলিশ বাহিনীতে যেমন ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অপরদিকে খারাপ কাজের জন্য বিভাগীয় শাস্তিরও ব্যবস্থা আছে।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category