শিরোনাম:
আইচগাতী ইউনিয়নে ৩নং মিল্কী দেয়াড়ায় ওয়ার্ডে মেম্বার পদে দোয়া ও সমর্থন চাইলেন সোলায়মান মাতুব্বর দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কোদাল কাটি ইউপি চেয়ারম্যান ছক্কু’র পদত্যাগের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

আতাউর রহমান,রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য পাপ্পু মিয়া,রাজু যোদ্ধার, আলহাজ্ব ইশার আলী, ফারুক আহমেদ, সৈয়দ জামান মাষ্টার, শাহিন আলম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ছক্কু চেয়ারম্যান শেখ হাসিনা পালানোর পর থেকে পরিষদে আসেন না। এতে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সাক্ষর লাগলে তাকে খুঁজেও পাওয়া যায় না। শুধু এসব-ই না, আপনারা জানেন আওয়ামী সরকারের আমলে রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে থাকায় ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও এলাকায় দুঃশাসন কায়েম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য করেছেন তিনি। তার এমন কাজে আমরা গোটা ইউনিয়নবাসী নির্যাতিত এবং অবহেলিত। আমাদের কোদালকাটি থেকে রাজিবপুর সদরে যেতে কতটা ভোগান্তি পোহাতে হয় এটা আর নতুন করে বলার কিছু নেই। এতো অনিয়ম, দুর্নীতি তিনি করেছে তাতে আমরা কোদালকাটিবাসী সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এবং আমাদের ইউনিয়ন উন্নয়নের থেকে পাঁচ বছর পিছিয়ে গেছে। তার এসব অনিয়ম,দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা কোদালকাটি ইউনিয়নবাসী তার পদত্যাগ দাবি করছি।

যদি তিনি পদত্যাগ না করে আমরা তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

তার বিরুদ্ধে মানববন্ধন নিয়ে জানতে চাইলে রাজিব পুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, সরকারি সকল বরাদ্দ আমি সঠিক ভাবেই জনগণের মাঝে বন্টন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category