শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ক্ষমতার অপব্যবহার কখনোই করা যাবে না- আজিজুল বারী হেলাল.

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

হাফিজা খানম: স্টাফ রিপোর্টার : খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ধর্মচর্চা ছাড়া নৈতিকতার উন্নয়ন সম্ভব নয়। মানুষ যদি ধার্মিক না হয়, তাহলে সমাজে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার কখনোই করা যাবে না। এই অঞ্চলে রাজনৈতিক ভেদাভেদ থাকবে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে না, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন জিয়া পরিবার বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এই সম্পদকে ব্যবহার করে কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করতে হবে। আমরা সবাই সন্ত্রাসের বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে এবং মাদকের বিরুদ্ধে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ধর্মীয় অনুশাসনের পথে এবং ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা ও ধর্মচর্চাই পারে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে।

তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত ভাতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো আমার এলাকার মানুষের সঙ্গে বিভেদমূলক রাজনীতি করিনি। আমার সাধ্যমতো সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সব মানুষকে আমি সমান চোখে দেখি। খুলনা-৪ আসনের উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নেরন ৭,৮,৯ নং ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে নন্দনপুর বটতলা গোলচত্বর মাঠ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন জমাদ্দারের সঞ্চালনায় সূধীজনদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইন্দ্রিস আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আফতাব আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আবুল হাশেম,শেখ আবু জাফর, আলহাজ্ব মালেক মোড়ল, আলী হোসেন খান, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, ডাঃ ওহিদুজ্জামান, ডাঃ স্বপন কুমার শীল, আলহাজ্ব আবু সাঈদ আব্দুল লতিফ শেখ, আঃ লতিফ, আলহাজ্ব আবু সাঈদ হাওলাদার, বাবলু নন্দী, আঃ রশিদ, জব্বার মল্লিক, ইউসুফ হাওলাদার।

রাজনৈতিক ব্যাক্তির মধ্যে উপস্থিত ছিলেন খুলনা
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর,সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, শেখ মোঃ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন, মুন্না সরদার,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, আলহাজ্ব সেলিম হাওলাদার, মর্জিনা বেগম, মো: রাসেল শেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category