শিরোনাম :
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শোক সংবাদ:বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আলফাডাঙ্গায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

‎খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে ভুয়া,মানহানিকর ফেসবুক পোস্ট চাল সিন্ডিকেটের 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পোস্টে সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদ ও সাংবাদিক এম সালাম বিশ্বাসের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলা হয়েছে। তবে সাংবাদিকরা এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও তাদের সন্মান নষ্ট, মানহানিকর বলে দাবি করেছেন। জানা গেছে, বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী হাট এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে কার্ডধারীদের কম চাল দেওয়া এবং নতুন কার্ডের বিপরীতে অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও সরেজমিনে প্রতিবেদন করার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

‎

‎এরই মধ্যে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের ছেলে ফারুক হোসেন নয়নের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদ ও এম সালাম বিশ্বাসকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে সাংবাদিক রাজ্জাক রিয়াদ ও এম সালাম বিশ্বাসের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় কাঁচাবাড়ী হাট এলাকার সংশ্লিষ্ট ডিলারের পয়েন্টে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ডিলারের সহকারীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি এবং গোপনে ৩০০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়। একই পোস্টে আরও ১ হাজার টাকা দাবি করা এবং টাকা না পাওয়ায় সংবাদ প্রকাশের অভিযোগও করা হয়েছে। ফেসবুক পোস্টে সাংবাদিকদের বিরুদ্ধে করা এসব অভিযোগের কোনো প্রামাণ্য নথি, অডিও-ভিডিও বা প্রত্যক্ষ সাক্ষীর তথ্য উপাত্ত নেই। এ কারণে পোস্টটি নিয়ে সাংবাদিকদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। মহিলা সংরক্ষিত আসনের মেম্বারের ছেলের বিরুদ্ধে স্থানীয় সহ সকল সংবাদ কর্মীরা ক্ষেপেছে।

‎

‎সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর সাংবাদিকতার দায়িত্ব হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন, জন সম্মুখে আমি প্রথমে যেখানে চাল দিচ্ছে যে রুমে সেই মিটারের ছবি তুলি পরে সেখান থেকে বের হয়ে যেখানে কার্ড নিচ্ছে জমা সেখানে গিয়ে দেখি স্থানীয় এক ব্যবসায়ের ছেলে ইমন নাম তিনি টাকা নিচ্ছেন অতিরিক্ত ২০০ করে তার কাছে জানতে চাইলে তিনি বলেন ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের মেম্বারের ছেলে ও তার বাবা আব্দুর রাজ্জাক তেনারা টাকাটা নিচ্ছেন। আমি ওই ডিলার পয়েন্ট এ সর্বোচ্চ ৬ থেকে ৭ মিনিট ছিলাম কারও কাছে চাঁদা দাবি কিংবা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সংবাদ প্রকাশের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে এমন অভিযোগ ছড়ানো হয়েছে আমার সম্মান নষ্ট করার জন্য।

‎

‎অন্যদিকে সাংবাদিক এম সালাম বিশ্বাসের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি নিজেই বাধার মুখে পড়েন। একপর্যায়ে তার মুঠোফোন কেড়ে নেওয়া এবং তাকে মারধর ও হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে তিনি সংবাদ প্রকাশের জেরে চাপ সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা বলে দাবি করেন।এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে বদরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ জানিয়েছেন, কার্ডধারীদের কাছ থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানাও বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় সুবিধাভোগীদের অভিযোগ, নির্ধারিত পরিমাণ চাল না পাওয়া এবং কার্ডের বিপরীতে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে আঃ রাজ্জাক রিয়াদ ও এম সালাম বিশ্বাস এই দুই সাংবাদিক সঠিক নিউজ করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে অতিরিক্ত টাকা নেয়া ও চাল কম দেয়া বন্ধ করে দেয়। তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই ডিলার ও ওই ডিলারের কিছু ভাড়া করা লোকজন ফেসবুকে এসব বানোয়াট ভিত্তিহীন কথা ছড়াচ্ছে।

‎

‎বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন দুলাল বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করবেন—এটাই স্বাভাবিক। কোনো সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ থাকলে তার সুনির্দিষ্ট প্রমাণ থাকা প্রয়োজন। প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ প্রচার করা অনাকাঙ্ক্ষিত। যদি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করা হয় তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।

‎

‎বদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার বলেন, সাংবাদিকরা কোনো অনিয়মের তথ্য পেলে তা যাচাই করে সংবাদ প্রকাশ করবেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগতভাবে আক্রমণ বা তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া চাঁদাবাজির অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়। কারও কাছে সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে বিষয়টি উপস্থাপন করতে পারেন। একই সঙ্গে সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া কিংবা তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও তদন্ত হওয়া প্রয়োজন। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎

‎দৈনিক আমার দেশের রংপুর ব্যুরো প্রধান বাদশা ওসমানী বলেন, জনস্বার্থের কোনো বিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করলে সেটিকে চাঁদাবাজি হিসেবে দেখানোর চেষ্টা করা সাংবাদিকতার স্বাধীনতার জন্য উদ্বেগজনক। সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদ ও এম সালাম বিশ্বাসের বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ নেই। সাংবাদিককে হুমকি, তথ্য সংগ্রহে বাধা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। মেম্বারের ছেলের বিরুদ্ধে ভুয়া ও মানহানিকর তথ্য দেয়ার জন্য তাকে আইনের আওতায় আনা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category