শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনায় আন্দোলনত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে ১ জন পুলিশ সদস্য নিহত, আহত -৩০

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

নাজিম সরদার,খুলনা: খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন। এ সময় আরো অন্তত ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খুলনায় গত কিছুদিনের মতো আজও ছাত্রদের বিক্ষোভে কোনো টিয়ারশেল বা গুলি চালানো হয়নি। কিন্তু একপর্যায়ে ছাত্রদের মধ্য অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের ওপর হামলা করে।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে মিছিল করে প্রায় তিন থেকে চার শ’ মানুষ জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও দিতে দেখা গেছে।

শহরের কয়েকটি এলাকা ঘুরে জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। জিরো পয়েন্টে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ পুলিশের ব্যারিকেড ছিল।

ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

বেলা সাড়ে ৩টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সন্ধ্যা ৬টার দিকে নগরীর গল্লামারী এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করে। এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম পুলিশ কনস্টেবল সুমন ঘরামীসহ আহত আরও তিন পুলিশ সদস্যকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা কনস্টেবল সুমনকে মৃত ঘোষনা করেন।

এদিকে সাধারণ শিক্ষার্থী ও পথচারী পুলিশসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category