শিরোনাম :
কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার ইসলামী আন্দোলন খুলনা জেলা পূর্ব শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা,স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কা”টা পড়ে নবম শ্রেণির স্কুলছাত্রীর মৃ”ত্যু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

Reporter Name
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ:খুলনায় জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে এক মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, শৈশব থেকেই তিনি বৃক্ষপ্রেমী। বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে ওঠে। কর্মজীবনের বিভিন্ন দায়িত্ব পালনকালে তিনি যেখানেই গেছেন, সেখানেই বৃক্ষরোপণ করেছেন। গাজীপুরে দায়িত্ব পালনকালে সহস্রাধিক গাছ রোপণ করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর গত সাত মাসে পুলিশ লাইন্স, বিভিন্ন থানা, সরকারি স্থাপনা ও বাসভবনসহ বিভিন্ন স্থানে সাড়ে ৫০০টিরও বেশি গাছ লাগিয়েছেন।
তিনি আরও জানান, একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় সাড়ে ১২ হাজার বৃক্ষের চারা সংগ্রহ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব চারা কেএমপির আটটি থানার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। পাশাপাশি তিনি নিজেও আটটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করবেন।
তিনি বলেন, বন উজাড়, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতি আজ প্রতিক্রিয়া দেখাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের মতো দুর্যোগ বেড়েই চলেছে। পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু, খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category