শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনায় ১০ তলার ভবনের ছাদ থেকে পড়ে তিন জন শ্রমিকের মৃত্যু

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা)  খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কর ভবনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মোঃ আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মোঃ রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মোঃ মামুন (২০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
ওসি শরিফুল বলেছেন, “পাঁচতলা ভবন থেকে পড়ে যাওয়ার পর তিন শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বয়রা কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category