শিরোনাম :
‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত বদরগঞ্জে বিধবা নারীকে পিটিয়ে জখম করলেন আরেক নারী।
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

খুলনার রূপসায় যুবকের আত্মহত্যা

Reporter Name
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে রিপন চৌধুরী (৩৮) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আইচগাতী ইউনিয়নের একই গ্রামের সোহেল নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিপন চৌধুরী ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে স্ত্রী সোনি বেগমের সঙ্গে রিপনের প্রায়ই ঝামেলা হতো। তার স্ত্রী সৌদি আরবে প্রবাসী। রিপন বারোপণ্যের মোড়ে নাইট গার্ড হিসেবে কাজ করতেন।
নিহতের মেয়ে মরিয়ম (১০) জানায়, তার খালা শাহানা তার বাবাকে বলেছিলেন, ‘রিপন, তোর সংসার হবে না।’ এরপর থেকেই তার বাবা কান্নাকাটি করতেন।
নিহতের বোন পারুল বেগম জানান, তার ভাই নেশাগ্রস্ত ছিলেন এবং এর আগেও দুই-তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি আরও জানান, রিপনের স্ত্রী প্রায় তিন বছর ধরে বিদেশে থাকেন এবং তার পাঠানো অর্থ রিপন নষ্ট করতেন বলে পরিবারের অভিযোগ।
রিপনের ইউসুফ (১৫) ও মরিয়ম (১০) নামে দুই সন্তান রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category