শিরোনাম :
কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার ইসলামী আন্দোলন খুলনা জেলা পূর্ব শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা,স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কা”টা পড়ে নবম শ্রেণির স্কুলছাত্রীর মৃ”ত্যু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাইলট প্রকল্পের আওতায় কৃষকদের তথ্য সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গেছে, কৃষক কার্ড বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভার ধারাবাহিকতায় আজ রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার প্রতিনিধিদের সঙ্গে মহাপরিচালক বৈঠক করেন। বৈঠকে কৃষক কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলা থেকে তিনটি ওয়ার্ড নিয়ে একটি করে ব্লক নির্বাচন করা হবে। নির্বাচিত ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষক কার্ড কার্যক্রমের প্রাথমিক বাস্তবায়ন শুরু হবে। এছাড়া সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে ব্লক নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাব।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি এবং সরকারি কৃষি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে খুলনা-৪ আসনের কৃষকরা সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য কৃষিসেবা আরও সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে কৃষি খাতকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category