শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনমুল, সদস্য সচিব টুটুল

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নাজিম সরদার নিজস্ব প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সোমবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা অফিস প্রধান এনামুল হক আহবায়ক ও দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু এবং সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূরকে সদস্য করা হয়।

উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর এস এম নজরুল ইসলামের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে গঠিত তিন সদস্যের সমন্বয়ক কমিটি সোমবার ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন ও সভা পরিচালনা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয়। এ সময় সূচনা বক্তৃতা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য মোস্তফা জামাল পপলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category