শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ নিলো বিএনপি

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিশেষ,প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,যেকোনো বাধাই আসুক, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাজ করে যাওয়ার শপথ নিয়েছি।
রোববার (১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপি সব সময়ই ভালো কাজে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপির মূল কাজ, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আর্দশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন- সেই আর্দশকে বাস্তবায়িত করা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। দেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন- সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি।
তিনি আরও বলেন, আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি- তার জন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। বিএনপির ৭০০-এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২ হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য।
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিক সংস্কারে একবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category