রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়ায় ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
গতকাল শনিবার (১০ অক্টোবর) দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকার মৃত মাহাতবের ছেলে মারুফুল ইসলাম মোল্লা (৪০) এবং পানিগাতি পথের বাজার এলাকার মোন্তাজ মল্লিকের ছেলে মোস্তফা মল্লিক (৫২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোট ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী এ প্রতিবেদককে জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এসব অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category