শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

চর রাজিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
oppo_0

আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: চর রাজিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে টাকা লেনদেনের মাধ্যমে স্বপদে বহালের অভিযোগ ওঠে। এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়টা নিয়ে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার চর রাজিবপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সাখোয়াত হোসেন সংবাদ সম্মেলন করেছে।

৫ জানুয়ারি রবিবার বেলা ২ টা মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সাখোয়াত হোসেন বলেন রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানকে জড়িয়ে আমার সাথে টাকা লেনদেনের যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কোন দুষ্কৃতি মহল এ ধরনের সংবাদ করিয়ে থাকতে পারে। আমি এই মিথ্যা কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন চর রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান সৎজন ও নীতিবান মানুষ। তিনি মানুষের বিপদ আপদে সহযোগিতা করে থাকেন।

যেহেতু তিনি আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির কোন সদস্য বা পদে নেই তাই তার সাথে মাদ্রাসার আর্থিক বিষয় নিয়েও কোন প্রকার লেনদেন করা প্রশ্নই ওঠে না।

অত্র মাদ্রাসার সভাপতি ছিলেন রাজিবপুর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর মাদ্রাসার আলিম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করেন ।

আমি অনুষ্ঠানের আয়োজন করি। বই উৎসবের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো ও অতিথি করায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষিপ্ত হন। পরে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে আমার ভুল বুঝতে পেরেছি। দীর্ঘদিন অসুস্থ থাকায় বিধি মোতাবেক ছুটি নিয়ে আমি চিকিৎসা নিতে থাকি। চিকিৎসা শেষে আল্লাহর রহমতে আবারও সুস্থ হয়ে ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিস্টদের পরামর্শ না নেওয়া ও সম্পর্ক না রাখা শর্তে আমি আমার নিয়মিত কাজে মাদ্রাসায় যোগদান করি।

ভবিষ্যতে আওয়ামী সরকার বা স্বৈরাচারের কোন ব্যক্তি বা দালালদের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা থাকবো না মর্মে অঙ্গীকার করে আমি আমার মাদ্রাসার সকল কাজে আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি এবং মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category