শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

চলন্ত ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে টিকিট সুপারভাইজারের মৃত্যু

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ: ময়মনসিংহে কমিউটার চলন্ত ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (২১) নামে এক সহকারী টিকিট সুপারভাইজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার টেপোবা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

এমতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ট্রেনের খোলা দরজার দিকে আসার এক পর্যায়ে ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category