শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় উপলক্ষ্যে ব্যাপক চাঁদা আদায় অভিযোগ উঠেছে

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

সৈকত মন্ডল,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন আগামীকাল ৩১ ডিসেম্বর চাকুরী হতে অবসর গ্রহণ করবেন। ওই অফিসারকে বিদায় দিতে চিতলমারী উপজেলায় কর্মরত কিছু শিক্ষক আয়োজন করেছেন বিদায় অনুষ্ঠান।
নাম না প্রকাশ করার শর্তে একাধিক সহকারি শিক্ষক বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় উপলক্ষে তাদের কাছ থেকে জন প্রতি দেড়শত টাকা করে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা আদায় হয়েছে। এ উপজেলায় বর্তমানে ৫শ ১৩ জন সহকারি শিক্ষক ও ৬৯জন প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। যাদের কাছ থেকে এ চাঁদার টাকা আদায় করা হয়।

তাছাড়াও তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে দায় সারা গোছের। স্কুল খোলা থাকায় অনেক শিক্ষকদের  উপস্থিত হতে প্রধান শিক্ষকগণ নিষেধও করেছেন। দুর্নীতিবাজ কিছু অতি উৎসাহী শিক্ষকগণ সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের  দৃষ্টি আকর্ষন করতে নানা প্দক্ষেপ গ্রহণ করেন এটা তারই একটি অংশ।সোমবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়, চিতলমারী উপজেলা অডিটরিয়াম ভবনে প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) হরেকৃষ্ণ অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category