শিরোনাম :
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শোক সংবাদ:বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আলফাডাঙ্গায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী

Reporter Name
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

তিমির বনেক, (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে।মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, সবাই আমারে মাফ করি দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা।পরিবার সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজ কক্ষে যায় জেসি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশ নিচে নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান।নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category