শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতকে কুখ্যাত ডাকাত সর্দার আব্দুল কুদ্দুস যৌথবাহিনীর হাতে গ্রেফতার

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে আন্তঃ জেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুস (৪৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে ছাতক ক্যাম্পের সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। সে ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজ উল্লাহর পুত্র। গ্রেফতারের পর তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ২২ জানুয়ারি বুধবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দারাখাই সেতু এলাকায় সড়কের মধ্যে একটি লরি আড়াআড়ি ভাবে রেখে ও গাছ ফেলে দিয়ে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুইটি বাস ও কয়েকটি কার সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের দেয়া তথ্যেমতে ডাকাত আব্দুল কুদ্দুসের নেতৃত্বেই ওই সময় সড়কে যাত্রীবাহী যানবাহন আটকিয়ে ডাকাতি হয়েছে। ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও অস্ত্র আইনে আরো একটি মামলা দেয়া হবে। তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category