শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতকে থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ দু’জন গ্রেফতার

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক থানা পুলিশের অভিযানে ৬০৮ লিটার চোলাই মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি রাত সড়ে ৮ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মদ উদ্ধার ও দু’ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রে

ফতারকৃত ২ জন হচ্ছেন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের রাজীব রবিদাস (২৫) এবং জশরত রবিদাস (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এস আই সিকন্দর আলীর নেতৃত্বে এ এস আই তোলা মিয়া, এ এস আই সাহাব উদ্দিন, এ এস আই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ এবং অন্যান্য সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আটককৃতদের বসতঘর থেকে মদ উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্লাস্টিক ড্রাম এবং টিনের তেলের পেটিতে সংরক্ষিত ৬০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে রাজীব রবিদাস ও জশরত রবিদাসকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category