শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতকে ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সামগ্রী বিতরণ

সেলীম মাহামুদ ছাতক। / ১৪০ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩ জন ভিক্ষুককে এসব কর্মসংস্থান সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ছাতকের ১৩ জন ভিক্ষুককে গরু, ছাগল, হাঁস, মুদি দোকানের মালামাল ও হোটেল পরিচালনা সামগ্রী, দোকানের জন্য সবজি ভর্তি ভ্যানগাড়ি ও ভ্যানগাড়িসহ ষ্টেশনারী দোকানের মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে কর্মসংস্থান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ আল আমিন, সমবায় ককর্মকর্তা কাজী মোঃ মহসীন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, সাংবাদিক আমিনুল ইসলাম আজির সাকির আমিন, ছাত্র সমন্বয়ক জুবায়ের আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসের ফয়জুর রশীদ, মিজানুর রহমান, স্মৃতি রাণী দাস প্রমুখ। পূর্নবাসিত ভিক্ষুকদের মাঝে জয়ফুল নেছা ও আলছুমা বেগমকে ৭৫ টি করে হাঁস, নুর ইসলামকে ১টি গাভী, মকদ্দুছ আলী, গিয়াস উদ্দিন, হানিফ আলী ও জমসিদ আলীকে ২৫টি ছাগল, নুরুল আবদীনকে সবজি ভর্তি ভ্যানগাড়ি, সুনারা বেগমকে ষ্টেশনারী দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, আব্দুস সহিদকে মুদি দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, উকিল আলীকে চা-ষ্টল দোকানের মালামালসহ সরঞ্জাম ও নোয়াব আলীকে সবজি ভর্তি ভ্যানগাড়ি প্রদান করা হয়। সকল উপকারভোগী ভিক্ষুকদের পরিবহন খরচের জন্য ১ লাখ ১১ হাজার টাকা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category