শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতক ইউনিয়নের এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক সদর ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মল্লিকপুর’র একযুগ পুর্তি অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ। এ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, রাজনীতিবিদ ফার্মাসিস্ট আফসার উদ্দিন,স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন। বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, সমাজ কর্মী জাহেদুল ইসলাম আহবাব, তাজুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য সমরুজ আলী, আজাদ মিয়া, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল-আমিন ও মুরাদ আহমদ। বিকেলে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল আয়োজন করা হলে ও একটি মহলের বাঁধার কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। গ্রামের কিছু লোক প্রধান অতিথিকে মঞ্চে রেখেই উশৃঙ্খল আচরণ শুরু করে দেয়। তারা হট্টগোল শুরু করে দিলে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে এলাকায় দু” পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category