শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতক-দোয়ারায় ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে ছাতক দোয়ারার জনগণ ধানের শীষ প্রতীক কে বিজয়ী করে তাদের হাতে উপহার তুলে দেবো।

দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিয়ে আসতে হবে সকল নেতাকর্মীদের। ছাতকে বিএনপির দলীয় কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে মান্নারগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সাক্ষাৎ পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে। বিএনপি জনগণের দল এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

আর আওয়ামী লীগ যেই পরিমাণে দুর্নীতি “দুঃশাসন করেছে তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষদের। আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। তাই এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সবাইকে সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।”আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিক ধানের শীষের বিজয় কে অক্ষুণ্ণ রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে ঘরে ঘরে তারুণ্যর অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক ‎তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে জনগণের দোরগোড়ায় লিফলেট বিতরণ করতে হবে এবং ধানের শীষ প্রতীকের বিজয় আনতে হবে।

এসময় বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচনই হতে পারে দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। এজন্য তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একলাছুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, মান্নারগাও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল গফুর খান, আলা উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমদ, সেচ্ছাসেবক দল নেতা সেজুল আহমদ, রাকিব আলী, যুবদল নেতা আব্দুস সোবহান, সালেহ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category