শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মোঃ রুহুল আমিন পারভেজ,জয়পুরহাট: জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে শহরের মাছ বাজার ও রেলগেট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

তিনি জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা রাখা হচ্ছে কি না, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি হচ্ছে কি না অভিযানে এসব দেখা হচ্ছে। রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করেন। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এরকম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন কুমারসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category