শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রিয়াদ ইসলাম,রংপুর প্রতিনিধি: দেশকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড: শওকাত আলী।

শনিবার সকাল সাড়ে ৯টায় রংপুরের দমদমা বদ্ধভূমিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা শিক্ষার্থীদের নিয়ে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডঃ তানজিউল ইসলাম জীবনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি ড: শওকত আলী।

এছাড়া অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা ড: ইলিয়াস প্রামানিক, প্রক্টর ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান মনির, ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউটের মেসার্স অফিসার ডক্টর মোহাম্মদ রোকনুজ্জামান।

এ সময় ভিসি বলেন, ‘জাতিকে মেধাশূন্য করতেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত মুক্তি দেশের ওই সূর্য সন্তানদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এতে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফাইসাল এবং এসপি মো: শরীফ উদ্দিনসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ১১টায় পুলিশ লাইন স্কুল অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এতে পুলিশ সুপার মো: শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও নানা আয়োজনে এবং যথাযোগ্য মর্যাদায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন অনুষ্ঠান উদযাপন হচ্ছে। বেলা ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category