শিরোনাম:
নারীর মর্যাদা রক্ষার ” অঙ্গীকার যাত্রার সমাপনী সমাবেশ- উপস্থিত অভয়ার মা ও বাবা  তৃনমূল কংগ্রেসের সাড়ে ১৪ বছরের ‘উন্নয়নের পাঁচালি’ পেশ করে ভোট যুদ্ধে দামামা বিধায়ক বিশ্বনাথ দাস সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান এ.টি.এম আজহারুল ইসলামের ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সেলিম মাহবুব,ছাতক,সুনামগঞ্জ: জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জানুয়ারী-২০২৫খ্রি. মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার,মামলা নিষ্পত্তি সহ গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,নিয়মিত মামলায় আসামীদের গ্রেফতার, সাজা-পরোয়ানা,তামিল ও নিষ্পত্তি, এনইআর দাখিল সহ সার্বিক বিষয়ে ভালো অর্জনের জন্য সুনামগঞ্জ জেলার মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসানকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম জেলার ১২ টি থানার মধ্যে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান‘কে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুস ছাত্তার এবং সুনামগঞ্জ জেলায় ২য় সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী অফিসার ও সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ছাতক থানার এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী, এএসআই (নিঃ) মোঃ তোলা মিয়া’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ছাতক থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের বিশেষ পুরস্কার প্রদান করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

বৃহস্পতিবার সুনামগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল এবং বিভিন্ন থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category