শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জৈন্তাপুরে দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

রুবেল আহমদ সিলেট,প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলা দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায়
জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে
এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন-২০২৪খ্রি: শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
দুর্যােগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরর সহযোগিতায় এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায়
সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম লিয়াকত আলী।
প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মো: শাহ আলম। কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান অনুষ্ঠান উপস্থাপনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইযা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ।
কর্মশালায় বন্যা ও দুর্যোগ কালীন সময়ে নিরাপদে লোকজন কে সরিয়ে নিতে আশ্রয় কেন্দ্র স্থাপন, উদ্বার কাজ চালানো, ঝুকিপুর্ন এলাকা চিহৃিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহন, ক্ষতিগ্রস্থ মানুষর তালিকা তৈরী ও শুকনো খাবার বিতরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
পরে অতিথি বৃন্দ পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষি খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category